২৩/১৫. অধ্যায়ঃ
মালের মালিকের যাকাত আদায়কারীকে বাছার সুযোগ দেয়া ছাড়াই যাকাত দেয়া।
সুনানে নাসাঈ : ২৪৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَقَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ مُسْلِمِ بْنِ ثَفِنَةَ، قَالَ: اسْتَعْمَلَ ابْنُ عَلْقَمَةَ أَبِي عَلَى عِرَافَةِ قَوْمِهِ، وَأَمَرَهُ أَنْ يُصَدِّقَهُمْ، فَبَعَثَنِي أَبِي إِلَى طَائِفَةٍ مِنْهُمْ لِآتِيَهُ بِصَدَقَتِهِمْ، فَخَرَجْتُ حَتَّى أَتَيْتُ عَلَى شَيْخٍ كَبِيرٍ يُقَالُ لَهُ سَعْرٌ، فَقُلْتُ: إِنَّ أَبِي بَعَثَنِي إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، قَالَ: ابْنَ أَخِي وَأَيُّ نَحْوٍ تَأْخُذُونَ؟ قُلْتُ: نَخْتَارُ حَتَّى إِنَّا لَنَشْبُرُ ضُرُوعَ الْغَنَمِ، قَالَ: ابْنَ أَخِي فَإِنِّي أُحَدِّثُكَ أَنِّي كُنْتُ فِي شِعْبٍ مِنْ هَذِهِ الشِّعَابِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَنَمٍ لِي، فَجَاءَنِي رَجُلَانِ، عَلَى بَعِيرٍ، فَقَالَا: إِنَّا رَسُولَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، قَالَ: قُلْتُ: وَمَا عَلَيَّ فِيهَا؟ قَالَا: شَاةٌ، فَأَعْمِدُ إِلَى شَاةٍ قَدْ عَرَفْتُ مَكَانَهَا مُمْتَلِئَةٍ مَحْضًا وَشَحْمًا فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَ: «هَذِهِ الشَّافِعُ، وَالشَّافِعُ الْحَائِلُ، وَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَأْخُذَ شَافِعًا»، قَالَ: فَأَعْمِدُ إِلَى عَنَاقٍ مُعْتَاطٍ، وَالْمُعْتَاطُ الَّتِي لَمْ تَلِدْ وَلَدًا وَقَدْ حَانَ وِلَادُهَا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا فَقَالَا: «نَاوِلْنَاهَا»، فَرَفَعْتُهَا إِلَيْهِمَا فَجَعَلَاهَا مَعَهُمَا عَلَى بَعِيرِهِمَا ثُمَّ انْطَلَقَا
মুসলিম ইব্ন ছাফিনা (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু আলকামা (রহঃ) আমার পিতাকে তাঁর গোত্রের [অবস্থা দেখাশোনার জন্য] নিযুক্ত করলেন এবং তাঁকে তাদের থেকে যাকাত আদায় করার আদেশ দিলেন। আমার পিতা আমাকে একটি ছোট গোত্রের নিকট প্রেরণ করলেন, যাতে আমি তাদের থেকে যাকাত আদায় করে নিয়ে আসি। আমি বের হয়ে সা’র নামক একজন বৃদ্ধ লোকের নিকট গেলাম। আমি তাকে বললাম, আমার পিতা আপনার ছাগলের যাকাত আদায় করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি বললেন, হে আমার ভাতিজা। তোমরা কিভাবে যাকাত নিয়ে থাক? আমি বললাম: আমার ইচ্ছামত, এমনটি দুধে ভরা ওলানওয়ালা ছাগলও বেছে নেই।তিনি বললেন: হে আমার ভাতিজা! আমি তোমার কাছে একটি হাদীস বর্ণনা করছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে উপত্যকাসমূহের কোনো একটিতে আমরা ছাগল চড়াতাম, তখন উটে আরোহণ করে দু’জন লোক আমার কাছে এসে বললেন: আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রেরিত প্রতিনিধি। আপনার কাছে এসেছি আপনার ছাগলের যাকাত আদায় করার জন্য। আমি বললাম, এতে আমার কি করণীয়? তারা বললেন, একটা ছাগল দিতে হবে। তখন আমি এমন একটি ছাগল দেয়ার ইচ্ছা করলাম অত্যধিক দুগ্ধতী এবং বলিষ্ঠদেহী। আমি সেটাই তাদেরকে বের করে দিলাম। তারা বললেন, এটা তো গর্ভবতী। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে গর্ভবতী ছাগল নিতে নিষেধ করেছেন। তখন আমি তাদেরকে এমন একটি উত্তম ছাগল দিতে চাইলাম, যা এখনো গর্ভবতী হয়নি। তবে অচিরেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে। আমি সেটা তাদের সামনে বের করলে তারা বললেন, এটা আমাদের কাছে তুলে দিন। আমি তা তাদেরকে তুলে দিলাম। তারা সেটাকে তাদের উটের উপর উঠিয়ে নিলেন এবং চলে গেলেন।
