২২/৮২. অধ্যায়ঃ
মাসে তিনদিন সওম পালন বিষয়ে আবু হুরায়রাহ্ (রাঃ) বর্ণিত হাদীসে 'আলী ইবনু 'উসমান (রাঃ) থেকে বর্ণনায় ভিন্নতা
সুনানে নাসাঈ : ২৪১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪১০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ رَجُلٍ، قَالَ أَبُو ذَرٍّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ فَقَدْ تَمَّ صَوْمُ الشَّهْرِ»، أَوْ «فَلَهُ صَوْمُ الشَّهْرِ» شَكَّ عَاصِمٌ---[حكم الألباني] ضعيف الإسناد
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
আবু যার (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ঐ লোক যে প্রতি মাসে তিন দিন সাওম পালন করে সে যেন সারা মাস সাওম পালন করল অথবা তিনি (ﷺ) বলেছেন: তার জন্য সারা মাস সাওম পালন করার সওয়াব রয়েছে।
