২২/৭৬. অধ্যায়ঃ

একদিন সওম রাখা এবং একদিন সওম না রাখা, আর এ প্রসঙ্গে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনায় রাবীদের শব্দ বর্ণনায় পার্থক্য উল্লেখ

দাউদ (আ.)-এর সাওম: এক দিন রোজা, এক দিন বিরতি

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৯২

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَقُولُ: لَأَقُومَنَّ اللَّيْلَ وَلَأَصُومَنَّ النَّهَارَ مَا عِشْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ الَّذِي تَقُولُ ذَلِكَ؟» فَقُلْتُ لَهُ: قَدْ قُلْتُهُ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّكَ لَا تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَنَمْ وَقُمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ، فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ»، قُلْتُ: فَإِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ»، فَقُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، وَذَلِكَ صِيَامُ دَاوُدَ، وَهُوَ أَعْدَلُ الصِّيَامِ»، قُلْتُ: فَإِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَفْضَلَ مِنْ ذَلِكَ» قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: «لَأَنْ أَكُونَ قَبِلْتُ الثَّلَاثَةَ الْأَيَّامَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمَالِي»

আব্দুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে বলা হলে তিনি বলেন: আমি যতদিন বেঁচে থাকব ততদিন অবশ্যই সারা রাত সালাত আদায় এবং অবশ্যই দিনের বেলায় সাওম পালন করব। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি এভাবে বলেছ? আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি নিশ্চয় এমন করে বলেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এ রকম করতে সক্ষম নও। অতএব তুমি কখনো কখনো সাওম পালন কর আর কখনো ত্যাগ কর এবং কিছু সময় ঘুমাও আর কিছু সময় সালাত আদায় কর। প্রতি মাসে তিনদিন সিয়াম পালন কর। কেননা প্রতিটি ভাল কাজের জন্য তার দশ গুণ সওয়াব রয়েছে। আর এটাই বছরব্যাপী সাওম পালনের সমান। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি একদিন পালন কর এবং দুই দিন ত্যাগ কর। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি একদিন পালন কর, একদিন ভঙ্গ কর। আর এটাই দাউদ (আঃ) এর সাওম এবং এটাই হলো সর্বোত্তম সাওম। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক করার সামর্থ্য রাখি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এর চেয়ে উত্তম সাওম আর হয় না। আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যে তিনদিন সাওম পালন করার কথা বলেছিলেন তা গ্রহণ করাই আমার কাছে আমার পরিবার-পরিজন ও আমার ধন-সম্পদ থেকে অধিকতর প্রিয় মনে হচ্ছে।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৩৯২-এর সারসংক্ষেপ

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) সারা রাত সালাত ও প্রতিদিন রোজা রাখার সংকল্প করেছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি এভাবে চলতে পারবেন না; তাই কখনো রোজা, কখনো বিরতি এবং কিছু সময় ঘুম, কিছু সময় সালাতের নির্দেশ দেন। প্রতি মাসে তিন দিন সাওমকে সারা বছরের রোজার সমান বলা হয়, কারণ ভালো কাজের প্রতিদান দশ গুণ। বেশি সামর্থ্যের কথা জানালে এক দিন রোজা ও দুই দিন বিরতির কথা আসে। এরপর এক দিন রোজা ও এক দিন বিরতি—দাউদ (আ.)-এর সাওম—বলা হয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্ট করেন, এর চেয়ে উত্তম সাওম নেই। পরে আবদুল্লাহ (রাঃ) তিন দিনের সহজ পরামর্শ গ্রহণ না করার জন্য আফসোস প্রকাশ করেন। তাই সহজ নির্দেশকে ছোট মনে না করে দীর্ঘমেয়াদে মানা বুদ্ধিমানের কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সারা রাত জাগা ও প্রতিদিন রোজা দীর্ঘমেয়াদে কঠিন হতে পারে।
  • প্রতি মাসে তিন দিন রোজা সারা বছরের রোজার সমান বলা হয়েছে।
  • দাউদ (আ.)-এর সাওম এক দিন রোজা ও এক দিন বিরতি।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, এর চেয়ে উত্তম সাওম নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন