২২/৭২. অধ্যায়ঃ
সর্বদা সওম পালন থেকে নিষেধ করা- এ বিষয়ে মুত্বারিফ ইবনু 'আবদুল্লাহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত হাদীসে রাবীদের ইখতিলাফ
সুনানে নাসাঈ : ২৩৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৮০
أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، أَخْبَرَنِي أَبِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذُكِرَ عِنْدَهُ رَجُلٌ يَصُومُ الدَّهْرَ، قَالَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ»
আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মুতারিফ ইবন আবদুল্লাহ ইবনুশ শিখির (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হল, যে সর্বদা সাওম পালন করত। তখন তিনি (ﷺ) বললেন: সে সিয়াম পালন করেনি আর ইফতারও করেনি।
