১/১৪৬. অধ্যায়ঃ

স্বামী এবং স্ত্রীর একই পাত্র হতে গোসল করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৭

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الْأَعْرَجَ يَقُولُ: حَدَّثَنِي نَاعِمٌ مَوْلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ أُمَّ سَلَمَةَ سُئِلَتْ أَتَغْتَسِلُ الْمَرْأَةُ مَعَ الرَّجُلِ؟ قَالَتْ: «نَعَمْ. إِذَا كَانَتْ كَيِّسَةً رَأَيْتُنِي وَرَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَغْتَسِلُ مِنْ مِرْكَنٍ وَاحِدٍ نُفِيضُ عَلَى أَيْدِينَا حَتَّى نُنْقِيَهُمَا، ثُمَّ نُفِيضَ عَلَيْهَا الْمَاءَ» قَالَ الْأَعْرَجُ: لَا تَذْكُرُ فَرْجًا وَلَا تَبَالَهُ

আবদুর রহমান ইব্‌ন হুরমূয আল-আ’রাজ (রহঃ) হতে বর্ণিতঃ

আমাকে উম্মু সালামা (রাঃ)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম নাঈম বলেছেন যে, উম্মু সালামা (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, স্ত্রী কি পুরুষের সাথে গোসল করতে পারে? তিনি বললেন, হ্যাঁ! করতে পারে যখন স্ত্রী বুদ্ধিমতী হয়। আমার মনে আছে, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই টব থেকে গোসল করতাম। আমরা আমাদের দু হাতে পানি ঢেলে তা পরিষ্কার করতাম। আ'রাজ (রহঃ) 'বুদ্ধিমতী'-এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, যে লজ্জাস্থানের উল্লেখ করে না এবং নির্বোধ মহিলার মতো আচরণ করেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন