১/১৪৬. অধ্যায়ঃ
স্বামী এবং স্ত্রীর একই পাত্র হতে গোসল করা
সুনানে নাসাঈ : ২৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي أُنَازِعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِنَاءَ أَغْتَسِلُ أَنَا وَهُوَ مِنْهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার মনে আছে, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) যে পাত্র থেকে গোসল করতাম সে পাত্র নিয়ে আমি ও তিনি (ﷺ) টানাটানি করতাম।
