২২/৬৭. অধ্যায়ঃ

সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২৩

خْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَارَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَوْرَةً، قَالَ: «أَعِنْدَكِ شَيْءٌ؟»، قَالَتْ: لَيْسَ عِنْدِي شَيْءٌ، قَالَ: «فَأَنَا صَائِمٌ»، قَالَتْ: ثُمَّ دَارَ عَلَيَّ الثَّانِيَةَ، وَقَدْ أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَجِئْتُ بِهِ، فَأَكَلَ فَعَجِبْتُ مِنْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَخَلْتَ عَلَيَّ وَأَنْتَ صَائِمٌ، ثُمَّ أَكَلْتَ حَيْسًا، قَالَ: «نَعَمْ يَا عَائِشَةُ، إِنَّمَا مَنْزِلَةُ مَنْ صَامَ فِي غَيْرِ رَمَضَانَ، أَوْ غَيْرِ قَضَاءِ رَمَضَانَ، أَوْ فِي التَّطَوُّعِ بِمَنْزِلَةِ رَجُلٍ أَخْرَجَ صَدَقَةَ مَالِهِ فَجَادَ مِنْهَا بِمَا شَاءَ فَأَمْضَاهُ، وَبَخِلَ مِنْهَا بِمَا بَقِيَ فَأَمْسَكَهُ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একবার আমার কাছে এসে বললেন, “তোমার কাছে কি খাওয়ার কিছু আছে?” আমি বললাম, “আমার কাছে তো কিছুই নেই।” তিনি (ﷺ) বললেন, “তাহলে আমি সাওমের নিয়ত করে নিলাম।”আয়িশা (রাঃ) বলেন, অতঃপর তিনি দ্বিতীয়বার আমার কাছে এলেন, তখন আমাকে কিছু হায়স উপহার দেয়া হয়েছিল। আমি তা তাঁকে দিলাম। তিনি তা খেলেন। আমি তাতে অবাক হয়ে বললাম, “হে আল্লাহর রাসূল! আপনি [একবার] সাওম পালনরত অবস্থায় আমার কাছে এলেন এরপর হায়স খেয়ে ফেললেন।” তিনি (ﷺ) বললেন, “হে আয়িশা! হ্যাঁ, যে ব্যক্তি রমজানের সাওম বা তার কাযা ছাড়া নফল সাওম পালন করে তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায় যে স্বীয় মাল দান করার জন্য বের করে তা থেকে যা ইচ্ছা দান করল আর যা ইচ্ছা কৃপণতাবশত রেখে দিল।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন