২২/৫৯. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে আবূ নাযরাহ্ আল মুনযির ইবনু মালিক ইবনু কুতা'আহ্ হতে বর্ণিত হাদীসে পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ২৩০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩০৯
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ: «كُنَّا نُسَافِرُ فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ، وَمِنَّا الْمُفْطِرُ لَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ (রাঃ) বলেছেন, আমরা একবার রমজান মাসে সফর করছিলাম। আমাদের মধ্যে সাওম পালনকারী ছিলেন আর কেউ কেউ সাওম ভঙ্গকারী ছিলেন। আমাদের সাওম ভঙ্গকারীরা সাওম পালনকারীদের ভর্ৎসনা করেননি আর সাওম পালনকারীরা সাওম ভঙ্গকারীদের ভর্ৎসনা করেননি।
