২২/৫০. অধ্যায়ঃ
মুসাফিরকে সওম থেকে অব্যাহতি দেয়া এবং 'আম্র ইবনু উমাইয়্যাহ্ থেকে আওযা'ঈ কর্তৃক রিওয়ায়াত বর্ণনায় সানাদের ভিন্নতা
সুনানে নাসাঈ : ২২৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৭১
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ شُعَيْبِ بْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ الْجَرْمِيُّ، أَنَّ أَبَا أُمَيَّةَ الضَّمْرِيَّ، حَدَّثَهُمْ أَنَّهُ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ، فَقَالَ: «انْتَظِرِ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ»، قُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ: " ادْنُ أُخْبِرْكَ عَنِ الْمُسَافِرِ: إِنَّ اللَّهَ وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ "
আবূ উমাইয়া দমরী (রাঃ) হতে বর্ণিতঃ
আবু উমাইয়া দামরী (রাঃ) বর্ণনা করেন, তিনি একবার সফর থেকে এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলেন। তিনি (ﷺ) বললেন, “হে আবু উমাইয়া! দুপুরের খাবার পর্যন্ত অপেক্ষা কর।”আমি বললাম, “আমি তো সাওম পালন করছি।”তিনি (ﷺ) বললেন: “কাছে এসো, আমি তোমাকে মুসাফিরের হুকুম সম্পর্কে জানিয়ে দেই। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওমকে মূলতবি এবং অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।”
