২২/৪৫. অধ্যায়ঃ
এ বিষয়ে সুফইয়ান আস্ সাওরী (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৫৪
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ الْحَارِثِ، عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ بَاعَدَ اللَّهُ مِنْهُ جَهَنَّمَ مَسِيرَةَ مِائَةِ عَامٍ»
উকবা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ববা ইবন আমির (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাহে একদিন সাওম পালন করবে আল্লাহ তা'আলা তার হতে জাহান্নামকে একশত বছরের দূরত্বে সরিয়ে দিবেন।
