২২/৪৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহামহিয়ান আল্লাহর রাহে একদিন সওম পালন করল তার সাওয়াব, এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইবনু আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُهَيْلٍ، عَنْ صَفْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ بَاعَدَ اللَّهُ وَجْهَهُ مِنْ جَهَنَّمَ سَبْعِينَ عَامًا»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোজা) পালন করবে আল্লাহ তা‘আলা তার চেহারাকে জাহান্নামের আগুন হতে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দিবেন।
