১/১৪৩. অধ্যায়ঃ
গোসলের সময় পর্দা করা
সুনানে নাসাঈ : ২২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৪
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنِي مُحِلُّ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَنِى أَبُو السَّمْحِ، قَالَ: كُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ: «وَلِّنِي قَفَاكَ، فَأُوَلِّيهِ قَفَايَ فَأَسْتُرُهُ بِهِ»
মুহিল ইব্ন খলীফা (রহঃ) হতে বর্ণিতঃ
আবু সামহ আমার নিকট বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমত করতাম। তিনি যখন গোসল করার ইচ্ছা করতেন তখন তিনি বলতেন, তোমার পিঠটা আমার দিকে ঘুরিয়ে দাও, তখন আমি আমার পিঠ তাঁর দিকে ঘুরিয়ে দিতাম। এভাবে আমি তাঁকে আড়াল করতাম।
