২২/৩৯. অধ্যায়ঃ

যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাযান মাসে রাতের সলাত আদায় করে এবং সওম পালন করে তার সাওয়াব - এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) থেকে রিওয়ায়াত বর্ণনায় ইখতিলাফ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৯৩

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: أَنْبَأَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ، عَنْ يُونُسَ الْأَيْلِيِّ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي جَوْفِ اللَّيْلِ يُصَلِّي فِي الْمَسْجِدِ، فَصَلَّى بِالنَّاسِ - وَسَاقَ الْحَدِيثَ، وَفِيهِ قَالَتْ - فَكَانَ يُرَغِّبُهُمْ فِي قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ بِعَزِيمَةٍ، وَيَقُولُ: «مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» قَالَ: فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْأَمْرُ عَلَى ذَلِكَ---[حكم الألباني] صحيح الإسناد لكن قوله متوفى الخ مدرج إنما هو من قول الزهري

উরওয়া ইব্‌ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) তাঁকে খবর দিয়েছেন, রাসূলুল্লাহ (ﷺ) [একদিন] মধ্যরাতে বের হয়ে গেলেন এবং মসজিদে গিয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন। এটা দীর্ঘ হাদিস; এতে উল্লেখ রয়েছে যে, আয়িশা (রাঃ) বলেছেন: তিনি (ﷺ) লোকেদেরকে ফরজের নির্দেশ রাতের (তারাবির) সালাতের ব্যাপারে উৎসাহিত করে বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে কদরের রাত্রি জাগরণ করে তার পূর্বের সমস্ত (সগিরা) গুনাহ মাফ করে দেওয়া হবে। রাবী বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল পর্যন্ত তাঁর আমল এ রকমই ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন