২২/২৯. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: "...এবং তোমরা আহার ও পান করতে থাক যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে ঊষাকালের সাদা রেখা প্রকাশ না পায়..."- (সূরাহ্ আল বাক্বারাহ্ ২: ১৮৭)-এর ব্যাখা

ভোর পর্যন্ত পানাহার: সাহরির অনুমতি ও সাদা-কালো রেখার আয়াত

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২১৬৮

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ بْنِ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ: " أَنَّ أَحَدَهُمْ كَانَ إِذَا نَامَ قَبْلَ أَنْ يَتَعَشَّى لَمْ يَحِلَّ لَهُ أَنْ يَأْكُلَ شَيْئًا وَلَا يَشْرَبَ لَيْلَتَهُ وَيَوْمَهُ، مِنَ الْغَدِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَكُلُوا وَاشْرَبُوا} [البقرة: 187] إِلَى {الْخَيْطِ الْأَسْوَدِ} [البقرة: 187]، قَالَ: وَنَزَلَتْ فِي أَبِي قَيْسِ بْنِ عَمْرٍو، أَتَى أَهْلَهُ وَهُوَ صَائِمٌ بَعْدَ الْمَغْرِبِ، فَقَالَ: هَلْ مِنْ شَيْءٍ؟ فَقَالَتِ امْرَأَتُهُ: مَا عِنْدَنَا شَيْءٌ وَلَكِنْ أَخْرُجُ أَلْتَمِسُ لَكَ عَشَاءً، فَخَرَجَتْ وَوَضَعَ رَأْسَهُ فَنَامَ، فَرَجَعَتْ إِلَيْهِ فَوَجَدَتْهُ نَائِمًا وَأَيْقَظَتْهُ، فَلَمْ يَطْعَمْ شَيْئًا وَبَاتَ وَأَصْبَحَ صَائِمًا حَتَّى انْتَصَفَ النَّهَارُ فَغُشِيَ عَلَيْهِ، وَذَلِكَ قَبْلَ أَنْ تَنْزِلَ هَذِهِ الْآيَةُ فَأَنْزَلَ اللَّهُ فِيهِ "

বারা ইব্‌ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

কেউ যদি রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ত তবে তার জন্য সেই রাতে এবং পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কিছু পানাহার করা বৈধ ছিল না। (وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ) "এবং তোমরা আহার ও পান করতে থাক যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে ঊষাকালের সাদা রেখা প্রকাশ না পায়"- (সূরা আল বাকারা ২: ১৮৭) এ আয়াত অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত [এ নিয়ম ছিল]।রাবী বলেন, এ আয়াত আবু কায়স ইবন আমর (রাঃ) সম্পর্কে নাযিল হয়েছিল। তিনি সাওম পালন করে মাগরিবের পর স্ত্রীর কাছে এসে বললেন, খাওয়ার মত কিছু আছে কি? তার স্ত্রী বললেন, আমাদের কাছে তো কিছু নেই। তবে আমি আপনার খাওয়ার জন্য কিছু খোঁজ করে দেখি। তারপর তাঁর স্ত্রী বের হয়ে গেলেন। ইতোমধ্যে তিনি মাথা রেখে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর স্ত্রী তাঁর কাছে ফিরে এসে তাকে নিদ্রিত অবস্থায় পেয়ে জাগিয়ে দিলেন কিন্তু তিনি কিছু না খেয়েই কাটালেন আর সকালে সাওম রেখে দিলেন। যখন দুপুর হল তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এ ঘটনাটি এই আয়াত নাযিল হওয়ার পূর্বেই ঘটে। অতঃপর আল্লাহ তা’আলা উল্লেখিত এ আয়াত নাযিল করেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ২১৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সিয়ামের রাতের একটি আগের নিয়ম এবং পরে নাজিল হওয়া সহজ বিধান তুলে ধরা হয়েছে। আগে কেউ রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লে পরদিন সূর্যাস্ত পর্যন্ত তার জন্য পানাহার বৈধ থাকত না। আবু কায়স ইবন আমর (রাঃ) খাবারের অপেক্ষায় ঘুমিয়ে পড়েন, কিছু না খেয়েই পরদিন রোজা রাখেন এবং দুপুরে অজ্ঞান হয়ে যান। এরপর সূরা আল-বাকারার ১৮৭ নম্বর আয়াত নাজিল হয়, যেখানে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত আহার ও পান করার অনুমতি দেওয়া হয়। হাদিসটির মূল শিক্ষা হলো সিয়ামের রাতের পানাহারের সময়সীমা আল্লাহ স্পষ্ট করেছেন। এই বর্ণনায় সাহরির অনুমতি, সুবহে সাদিক এবং আল্লাহর দেওয়া সহজতার বিষয় একসঙ্গে উঠে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভোরের সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহারের অনুমতি আয়াতে জানানো হয়েছে।
  • আবু কায়স (রাঃ)-এর কষ্টের ঘটনা বিধান নাজিলের পটভূমি হিসেবে বর্ণিত হয়েছে।
  • সিয়ামের সময়সীমা ব্যক্তিগত ধারণায় নয়, আল্লাহর নির্ধারিত সীমায় মানতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন