২২/২৩. অধ্যায়ঃ
সুলায়মান ইবনু মিহরান (রহিমাহুল্লাহ) কর্তৃক 'আয়িশাহ্ (রাঃ) থেকে সাহরী বিলম্বে খাওয়ার হাদীসে শব্দগত পার্থক্যের বর্ণনা
সুনানে নাসাঈ : ২১৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৬১
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، قَالَ: دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ، فَقُلْنَا لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ، وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ، فَقَالَتْ: «أَيُّهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ؟» قُلْنَا: عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، قَالَتْ: «هَكَذَا كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَالْآخَرُ أَبُو مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا
আবু আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং মাসরূক (রহঃ) আয়িশা (রাঃ)-এর কাছে গিয়ে বললাম, “হে মুমিনদের মাতা! আমাদের মধ্যে মুহাম্মাদ (ﷺ)-এর এমন দুজন সাহাবী আছেন যাদের একজন ইফতার (যথাসময়ে) তাড়াতাড়ি আদায় করেন এবং মাগরিবের সালাতও তাড়াতাড়ি পড়েন। আর অন্যজন ইফতার দেরিতে করেন এবং মাগরিবের সালাতও দেরিতে আদায় করেন।”তখন তিনি জিজ্ঞেস করলেন যে, “তাদের মাঝে কে ইফতার ও মাগরিবের সালাত তাড়াতাড়ি করেন?”আমরা বললাম, ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)।তখন তিনি বললেন, “রাসূলুল্লাহ (ﷺ)-ও এ রকমই করতেন।” [রাবী বলেন] দ্বিতীয় সাহাবী ছিলেন আবু মূসা (রাঃ)।
