২২/১৬. অধ্যায়ঃ
ইসমা'ঈল (রহিমাহুল্লাহ) সূত্রে সা'দ ইবনু মালিক (রাঃ) হতে হাদীস বর্ণনায় ইখতিলাফ
সুনানে নাসাঈ : ২১৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৩৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ هَكَذَا، وَهَكَذَا، وَهَكَذَا» وَصَفَّقَ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ بِيَدَيْهِ يَنْعَتُهَا ثَلَاثًا، ثُمَّ قَبَضَ فِي الثَّالِثَةِ الْإِبْهَامَ فِي الْيُسْرَى قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: " قُلْتُ لِإِسْمَعِيلَ عَنْ أَبِيهِ؟ قَالَ: لَا "
মুহাম্মাদ ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মাস এত দিনে হয়, এত দিনে হয়, এত দিনে হয় এবং মুহাম্মাদ ইবন উবাইদ (রহঃ) তার রূপ বর্ণনা করতে গিয়ে তিনবার নিজ হাতে তালি দিলেন, তারপর তৃতীয়বারে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বন্ধ করে ফেললেন।
