২১/১১৭. অধ্যায়ঃ

মু'মিনদের রূহসমূহ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৭৫

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: سَمِعَ الْمُسْلِمُونَ مِنَ اللَّيْلِ بِبِئْرِ بَدْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يُنَادِي: «يَا أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَيَا شَيْبَةُ بْنَ رَبِيعَةَ، وَيَا عُتْبَةُ بْنَ رَبِيعَةَ، وَيَا أُمَيَّةَ بْنَ خَلَفٍ، هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا؟ فَإِنِّي وَجَدْتُ مَا وَعَدَنِي رَبِّي حَقًّا»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَوَ تُنَادِي قَوْمًا قَدْ جَيَّفُوا؟ فَقَالَ: «مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ، وَلَكِنَّهُمْ لَا يَسْتَطِيعُونَ أَنْ يُجِيبُوا»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

মুসলিমগণ এক রাতে বদরের কূপের পাশে শুনতে পেলেন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে ডাকছিলেন, “হে আবু জাহল ইবন হিশাম, হে শায়বা ইবন রবীআ, হে উতবা ইবন রবীআ, হে উমাইয়্যাহ ইবন খালাফ! তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য হিসেবে পেয়েছ? আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা আমি সত্য হিসেবে পেয়েছি।”সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি তো এমন লোকেদের ডাকছেন যারা পচে গিয়েছে।”তিনি বললেন, “আমি যা বলছি তা তাদের চেয়ে বেশি তোমরা শুনতে পাচ্ছ না। কিন্তু তারা উত্তর দানে অক্ষম।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন