২১/১০৩. অধ্যায়ঃ
মু'মিনদের জন্য ইস্তিগফারের নির্দেশ
সুনানে নাসাঈ : ২০৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৩৮
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَلَبِسَ ثِيَابَهُ، ثُمَّ خَرَجَ، قَالَتْ: فَأَمَرْتُ جَارِيَتِي بَرِيرَةَ تَتْبَعُهُ، فَتَبِعَتْهُ حَتَّى جَاءَ الْبَقِيعَ، فَوَقَفَ فِي أَدْنَاهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقِفَ، ثُمَّ انْصَرَفَ، فَسَبَقَتْهُ بَرِيرَةُ، فَأَخْبَرَتْنِي، فَلَمْ أَذْكُرْ لَهُ شَيْئًا حَتَّى أَصْبَحْتُ، ثُمَّ ذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «إِنِّي بُعِثْتُ إِلَى أَهْلِ الْبَقِيعِ لِأُصَلِّيَ عَلَيْهِمْ»
আলকামার মাতা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে তার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন। আয়িশা (রাঃ) বলেন, তখন আমি আমার দাসী বারিরাকে তাঁর পেছনে যেতে আদেশ দিলাম। সে বাকী পর্যন্ত তাঁর (নবী (ﷺ)-এর) অনুসরণ করে আড়ালে দাঁড়িয়ে রইল, যতক্ষণ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ততক্ষণ পর্যন্ত। এরপর তিনি (ﷺ) ফিরে এলেন। বারিরা পূর্বেই ফিরে এসে আমাকে সব জানাল। সকাল পর্যন্ত আমি তাঁকে [রাসূলুল্লাহ (ﷺ)-কে] এ বিষয়ে কিছুই জানালাম না। অতঃপর আমি তাঁকে (নবী (ﷺ)-কে) এ বিষয়টি জানালে তিনি (ﷺ) বললেন যে, আমি বাকী নামক কবরবাসীর নিকট দোয়া করার উদ্দেশে প্রেরিত হয়েছিলাম।
