২১/১০০. অধ্যায়ঃ
ক্ববর যিয়ারত করা
সুনানে নাসাঈ : ২০৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৩৩
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ سُبَيْعٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ الْأَضَاحِيِّ إِلَّا ثَلَاثًا، فَكُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا مَا بَدَا لَكُمْ، وَذَكَرْتُ لَكُمْ أَنْ لَا تَنْتَبِذُوا فِي الظُّرُوفِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ انْتَبِذُوا فِيمَا رَأَيْتُمْ وَاجْتَنِبُوا كُلَّ مُسْكِرٍ، وَنَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَمَنْ أَرَادَ أَنْ يَزُورَ فَلْيَزُرْ، وَلَا تَقُولُوا هُجْرًا»
আব্দুল্লাহ এর পিতা বুয়ায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন বুরাইদা (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। তিনি এমন এক বৈঠকে ছিলেন যেখানে রাসূলুল্লাহ (ﷺ)-ও ছিলেন। তিনি বললেন যে, আমি তোমাদেরকে কুরবানির গোশত তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যতদিন ইচ্ছা খাও, একে অপরকে খাওয়াও এবং জমা করে রাখ। আমি তোমাদের বলেছিলাম যে, তোমরা কদুর পাত্র, তৈলাক্ত পাত্র, কাঠের পাত্র এবং হানতাম (আল কাতরার প্রলেপযুক্ত পাত্র) জাতীয় পাত্রে নাবীয ভিজাবে না। এখন তোমরা যাতে ইচ্ছা তাতেই বানাতে পার। তবে হ্যাঁ, প্রত্যেক নেশাদায়ক বস্তু থেকে বেঁচে থাকবে। আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন যাদের ইচ্ছা তারা যিয়ারত করতে পার, তবে সেখানে অপ্রয়োজনীয় কথা বলবে না।
