২১/৯৪. অধ্যায়ঃ

কৃত্রের উপর জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২০২২

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَرَأَى قَبْرًا جَدِيدًا، فَقَالَ: «مَا هَذَا؟» قَالُوا: هَذِهِ فُلَانَةُ مَوْلَاةُ بَنِي فُلَانٍ، فَعَرَفَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَاتَتْ ظُهْرًا وَأَنْتَ نَائِمٌ قَائِلٌ فَلَمْ نُحِبَّ أَنْ نُوقِظَكَ بِهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَّ النَّاسَ خَلْفَهُ، وَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، ثُمَّ قَالَ: «لَا يَمُوتُ فِيكُمْ مَيِّتٌ مَا دُمْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ، فَإِنَّ صَلَاتِي لَهُ رَحْمَةٌ»

ইয়াযীদ ইব্‌ন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা কোনো একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলেন এবং একটি নতুন কবর দেখলেন। তিনি (ﷺ) প্রশ্ন করলেন, এ কবরটি কার? সাহাবীগণ বললেন, এটা অমুক গোত্রের অমুক দাসীর কবর। রাসূলুল্লাহ (ﷺ) তাকে চিনতে পারলেন। সাহাবীগণ বললেন, সে দুপুরের সময় মারা গেছে। আপনি (ﷺ) তখন দুপুরের নিদ্রায় ছিলেন। বিধায় আমরা আপনাকে তার জন্য জাগানো ভালো মনে করিনি। রাসূলুল্লাহ (ﷺ) তার কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীগণকে তাঁর পেছনে কাতারবন্দি করে দাঁড় করালেন এবং তার জন্য চারটি তাকবিরে সালাত আদায় করলেন। অতঃপর বললেন, আমি থাকা অবস্থায় তোমাদের কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তোমরা আমাকে তার ব্যাপারে জানাবে। কেননা আমার জানাজার সালাত আদায় করা তার জন্য রহমত স্বরূপ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন