২১/৯০. অধ্যায়ঃ
একই ক্বরে একাধিক ব্যক্তিকে দাফন দেয়া
সুনানে নাসাঈ : ২০১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০১৬
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ قَالَ: اشْتَدَّ الْجِرَاحُ يَوْمَ أُحُدٍ فَشُكِيَ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا، وَادْفِنُوا فِي الْقَبْرِ الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ، وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا»
হিশাম (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবন হিশাম ইবন আমির (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। উহুদের দিনে মারাত্মক আঘাত ছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এর অভিযোগ করা হলে তিনি বললেন, তোমরা কবর খনন কর এবং কবরকে প্রশস্ত ও সুন্দর কর। এক এক কবরে দুইজন, তিনজন করে দাফন কর, আর যে ব্যক্তি কুরআন বেশি জানে তাকে আগে রাখ।
