১/১৩৪. অধ্যায়ঃ
হায়যের পর গোসল প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০১
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَدَوِيُّ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ مِنْ بَنِي أَسَدِ قُرَيْشٍ: أَنَّهَا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ أَنَّهَا تُسْتَحَاضُ، فَزَعَمَتْ أَنَّهُ قَالَ لَهَا: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ، ثُمَّ صَلَّى»
ফাতিমা বিনতে কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর নিকট এসে উল্লেখ করলেন যে, তার অতিরিক্ত রক্তস্রাব হয়। তাঁর ধারণা যে, তিনি (ﷺ) তাঁকে বলেছেন যে, এটি একটি শিরার রক্ত মাত্র। অতএব যখন হায়জ আরম্ভ হয় তখন সালাত ছেড়ে দিবে এবং যখন হায়জের পরিমাণ সময় চলে যায় তখন তুমি রক্ত ধুয়ে ফেলবে এবং গোসল করবে। তারপর সালাত আদায় করবে।
[১] কোন মহিলার হায়যের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় রজঃস্রাব হলে তাকে ইস্তেহাযা বলে। এটা এক প্রকারের ব্যাধি।
