২১/৫০. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির প্রশংসা করা
সুনানে নাসাঈ : ১৯৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৩২
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ قَالَ: مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، وَمُرَّ بِجَنَازَةٍ أُخْرَى فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَقَالَ عُمَرُ: فِدَاكَ أَبِي وَأُمِّي، مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا، فَقُلْتَ: وَجَبَتْ، وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا، فَقُلْتَ: وَجَبَتْ، فَقَالَ: «مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একটি জানাজা অতিক্রম করার সময় তার সম্পর্কে ভালো কথা বলা হল। নবী (ﷺ) বললেন, তার জন্য আবশ্যক হয়ে গেল। আর একটি জানাজা অতিক্রম করার সময় তার সম্পর্কে খারাপ কথা বলা হল। নবী (ﷺ) বললেন, তার জন্য আবশ্যক হয়ে গেল।তখন উমর (রাঃ) বললেন, আপনার জন্য আমার মাতা-পিতা কুরবান হোক; একটি জানাজা যাচ্ছিল যার প্রশংসা করা হল, আর আপনি বললেন যে, তার জন্য আবশ্যক হয়ে গেল। অন্য একটি জানাজা যাচ্ছিল যার মন্দ আলোচনা করা হচ্ছিল আর আপনি বললেন যে, তার জন্য আবশ্যক হয়ে গেল। রাসূল (ﷺ) বললেন, তোমরা যার ভালো প্রশংসা কর তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় আর তোমরা যার মন্দ আলোচনা কর তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়। কারণ, দুনিয়াতে তোমরা আল্লাহর সাক্ষীস্বরূপ।
