২১/৪৭. অধ্যায়ঃ
না দাঁড়ানোর ব্যাপারে ইখতিয়ার
সুনানে নাসাঈ : ১৯২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২৯
أَخْبَرَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ جَنَازَةً مَرَّتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ، فَقِيلَ: إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: «إِنَّمَا قُمْنَا لِلْمَلَائِكَةِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশ দিয়ে একটি লাশ অতিক্রান্ত হবার সময় তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হয়, এটাতো ইহুদির লাশ। তিনি বললেন, “আমরা তো ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়িয়েছি।”
