২১/৪৪. অধ্যায়ঃ
দ্রুত জানাযার কাজ সম্পন্ন করা
সুনানে নাসাঈ : ১৯১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯১১
خْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَدَّمْتُمُوهَا إِلَى الْخَيْرِ، وَإِنْ كَانَتْ غَيْرَ ذَلِكَ كَانَتْ شَرًّا تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি, তোমরা জানাজা দ্রুত সম্পন্ন করবে। কেননা যদি সে সৎকর্মশীল হয় তবে তোমরা তাকে দ্রুত তার কল্যাণের দিকে এগিয়ে দিলে। আর যদি অসৎ হয় তবে একজন অসৎ ব্যক্তিকে তোমরা তোমাদের কাঁধ থেকে দ্রুত নামিয়ে দিলে।
