২১/৪৪. অধ্যায়ঃ
দ্রুত জানাযার কাজ সম্পন্ন করা
সুনানে নাসাঈ : ১৯১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯১০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِالْجَنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنْ تَكُ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) বলেছেন : তোমরা জানাজা দ্রুত সম্পন্ন করবে। কেননা যদি সে সৎকর্মশীল হয় তবে তা তার জন্য কল্যাণকর। তোমরা তাকে দ্রুত তার কল্যাণের দিকে এগিয়ে দিলে। আর যদি অসৎ হয় তবে একজন অসৎ ব্যক্তিকে তোমরা তোমাদের কাঁধ থেকে দ্রুত নামিয়ে দিলে।
