২১/৪০. অধ্যায়ঃ

কাফনে কামীস ব্যবহার করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯০০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اعْطِنِي قَمِيصَكَ حَتَّى أُكَفِّنَهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ قَمِيصَهُ ثُمَّ قَالَ: «إِذَا فَرَغْتُمْ فَآذِنُونِي أُصَلِّي عَلَيْهِ»، فَجَذَبَهُ عُمَرُ وَقَالَ: قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ، فَقَالَ: " أَنَا بَيْنَ خِيرَتَيْنِ، قَالَ: اسْتَغْفِرْ لَهُمْ، أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ "، فَصَلَّى عَلَيْهِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] فَتَرَكَ الصَّلَاةَ عَلَيْهِمْ

আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আব্দুল্লাহ ইবন উবাই মারা গেলে তার ছেলে নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনি আমাকে আপনার কামীস দিয়ে দিন যাতে আমি তা দিয়ে তাকে কাফন দিতে পারি, তার জানাযা আদায় করিয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি (ﷺ) তাকে তাঁর নিজ কামীস দিয়ে দিলেন। তারপর বললেন, যখন তোমরা গোসল করা শেষ করবে আমাকে সংবাদ দিও আমি তার জানাযা আদায় করব। উমর (রাঃ) তাঁকে টেনে ধরে বললেন, আপনাকে তো আল্লাহ তা’আলা মুনাফিকদের জানাযা আদায় করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বললেন, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে ইখতিয়ার দেয়া হয়েছে। আল্লাহ তা’আলা বলেছেন: তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর। অতঃপর তিনি তাঁর জানাযা আদায় করলেন।তারপর আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন,وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ‘‘তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না’’- (সূরা আত্ তাওবাহ ৯: ৮৪)। এরপর থেকে তিনি (ﷺ) মুনাফিকদের জন্য জানাযা আদায় করা ত্যাগ করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন