২১/৩৫. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির গোসলে কপূর ব্যবহার করা

মৃত নারীর গোসল ও চুল তিন ভাগ করার পূর্ণ বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৮৯০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»، قَالَ: أَوْ قَالَتْ حَفْصَةُ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا»، قَالَ: وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ،

উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, তখন আমরা তাঁর মেয়েকে গোসল করাচ্ছিলাম। তিনি (ﷺ) বললেন, “তাকে তিনবার, পাঁচবার বা তার চেয়ে বেশি গোসল করাবে যদি তোমরা ভাল মনে কর তাহলে পানি এবং বরই পাতা দ্বারা। আর শেষবারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর তোমরা শেষ করলে আমাকে জানাবে।”আমরা শেষ করলে তাঁকে সংবাদ দিলাম। তিনি (ﷺ) আমাদেরকে তার নিজের লুঙ্গি দিয়ে বললেন যে, “এটা তার শরীরে জড়িয়ে দিও।”বর্ণনাকারী বলেন, হাফসা (রাঃ) বলেছেন, “তাকে তিনবার, পাঁচবার অথবা সাতবার গোসল করাবে।”উম্মু আতিয়া (রাঃ) বলেন, “আমরা তার চুল আঁচড়িয়ে তিন ভাগে বিভক্ত করে দিলাম।”

সুনানে আন-নাসায়ী হাদিস ১৮৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত নারীর গোসলের একাধিক ধাপ একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর মেয়েকে গোসল করানোর সময় পানি ও বরইপাতা দিয়ে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজন হলে আরও বেশি বার গোসল দিতে বলেন। অন্য বর্ণনাংশে সাতবারের কথাও উল্লেখ করা হয়েছে। শেষবার কর্পূর বা কিছু কর্পূর দিতে বলা হয়। কাজ শেষ হলে তাঁকে জানানো হয় এবং তিনি নিজের লুঙ্গি দিয়ে মৃতার শরীরে জড়িয়ে দিতে বলেন। উম্মু আতিয়্যা (রাঃ) আরও জানান, তাঁরা মৃতার চুল আঁচড়ে তিন ভাগ করেছিলেন। তাই এখানে মৃত নারীর গোসল, বিজোড় সংখ্যা, বরইপাতা, কর্পূর, কাপড় জড়ানো এবং চুল তিন ভাগ—সবগুলো বিষয় একটি ধারাবাহিক বর্ণনায় পাওয়া যায়। বর্ণনাটি গোসল ও চুলের যত্নকে একই প্রস্তুতির অংশ হিসেবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি ও বরইপাতা দিয়ে একাধিকবার গোসল দেওয়ার নির্দেশ এসেছে।
  • শেষবার কর্পূর বা কিছু কর্পূর দিতে বলা হয়েছে।
  • গোসল শেষে নবীজির দেওয়া কাপড় শরীরে জড়ানো হয়েছিল।
  • মৃতার চুল আঁচড়ে তিন ভাগ করা হয়েছিল।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন