২১/২০. অধ্যায়ঃ
দাড়ি বা মাথার চুল উপড়ে ফেলা
সুনানে নাসাঈ : ১৮৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৬৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ أَبِي صَخْرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، وَأَبِي بُرْدَةَ، قَالَا: لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى أَقْبَلَتِ امْرَأَتُهُ تَصِيحُ، قَالَا: فَأَفَاقَ، فَقَالَ: أَلَمْ أُخْبِرْكِ أَنِّي بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَا: وَكَانَ يُحَدِّثُهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا بَرِيءٌ مِمَّنْ حَلَقَ، وَخَرَقَ، وَسَلَقَ»
আবূ বুরদা (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, আবু মূসা (রাঃ)-এর অসুখ বেড়ে গেলে বেহুঁশ হয়ে পড়লেন। তখন তাঁর স্ত্রী চিৎকার করতে করতে এলেন। তাঁরা বলেন, তাঁর হুশ ফিরে আসলে তিনি বললেন, আমি কি তোমাকে জানাইনি যে, আমি ঐ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি, যার সাথে রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্ক ছিন্ন করেছেন? তাঁরা বলেন, তিনি তাঁর স্ত্রীর কাছে বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ঐ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি, যে দাড়ি বা মাথার চুল মুন্ডন করে, (বুকের) কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে।
