২১/১৯. অধ্যায়ঃ
গণ্ডদেশে আঘাত করা
সুনানে নাসাঈ : ১৮৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي زُبَيْدٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ»
আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ঐ ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে গণ্ডদেশে আঘাত করে, (বুকের) কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলী যুগের দোয়ার মতো দোয়া করে।
