২১/১৮. অধ্যায়ঃ
(বিপদাপদে) চিৎকার করা
সুনানে নাসাঈ : ১৮৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৬১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْفٍ، عَنْ خَالِدٍ الْأَحْدَبِ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، قَالَ: أُغْمِيَ عَلَى أَبِي مُوسَى فَبَكَوْا عَلَيْهِ، فَقَالَ: «أَبْرَأُ إِلَيْكُمْ كَمَا بَرِئَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ، وَلَا خَرَقَ، وَلَا سَلَقَ»
সাফওয়ান ইব্ন মুহরিয (রাঃ) হতে বর্ণিতঃ
আবু মূসা (রাঃ) বেহুঁশ হয়ে গেলে তাঁর জন্য সবাই কাঁদতে লাগলেন। তখন তিনি বললেন, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি (ﷺ) বলেছিলেন, ঐ ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে বিপদে চুল বা দাড়ি উপড়ে ফেলে, (বুকের) কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে।
