২০/৫৪. অধ্যায়ঃ

বিত্রের সলাত শেষে তাসবীহ পাঠ করা এবং হাদীস বর্ণনায় সুফইয়ান-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৫২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا يَرْفَعُ بِهَا صَوْتَهُ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَبُو نُعَيْمٍ أَثْبَتُ عِنْدَنَا مِنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ، وَمِنْ قَاسِمِ بْنِ يَزِيدَ، وَأَثْبَتُ أَصْحَابِ سُفْيَانَ عِنْدَنَا، وَاللَّهُ أَعْلَمُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، ثُمَّ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، ثُمَّ وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، ثُمَّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ثُمَّ أَبُو نُعَيْمٍ، ثُمَّ الْأَسْوَدُ، فِي هَذَا الْحَدِيثِ»، وَرَوَاهُ جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ زُبَيْدٍ، فَقَالَ: يَمُدُّ صَوْتَهُ فِي الثَّالِثَةِ وَيَرْفَعُ

আব্দুর রহমান ইব্‌ন আবযা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) "সাব্বিহিস্‌মা রব্বিকাল আ'লা", "কুল ইয়া-আইয়্যুহাল কা-ফিরুন" এবং "কুল হুওয়াল্লাহু আহাদ" দ্বারা বিতরের সালাত আদায় করতেন। যখন (সালাম ফিরানোর পর) ফিরে যাওয়ার মনস্থ করতেন, তখন তিনবার উচ্চৈঃস্বরে "সুবহানাল মালিকিল কুদ্দুস” বলতেন।আবূ আবদুর রহমান (নাসায়ী) বলেন: আমাদের মতে মুহাম্মাদ ইবনু উবাইদ এবং কাসিম ইবনু ইয়াজিদ অপেক্ষা আবূ নু'আয়ম অধিক শক্তিশালী। আর সুফইয়ান-এর সাগরিদদের মাঝে অধিক শক্তিশালী হলেন ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাট্তান। এরপর আবদুল্লাহ ইবনুল মুবারক, এরপর ওয়াকী ইবনুল জারাহ, এরপর আবদুর রহমান ইবনু মাহদী, এরপর আবূ নু'আয়ম, এরপর আসওয়াদ। হাদীসটি জারীর ইবনু হাযিম যুবায়দ হতে বর্ণনা করেছেন। তৃতীয়বারে আওয়াজ দীর্ঘ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন