১/১২২. অধ্যায়ঃ

আগুনে জ্বাল দেয়া জিনিস খাবার পরে উযূ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৪

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو الْأَوْزَاعِيِّ، أَنَّهُ سَمِعَ الْمُطَّلِبَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَتَوَضَّأُ مِنْ طَعَامٍ أَجِدُهُ فِي كِتَابِ اللَّهِ حَلَالًا لِأَنَّ النَّارَ مَسَّتْهُ، فَجَمَعَ أَبُو هُرَيْرَةَ حَصًى فَقَالَ: أَشْهَدُ عَدَدَ هَذَا الْحَصَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»

আবদুর রহমান ইব্‌ন আমর আল-আওযাঈ(রহঃ) হতে বর্ণিতঃ

তিনি মুত্তালিব ইবন আবদুল্লাহ ইবন হানতাব (রহঃ)-কে বলতে শুনেছেন যে, ইবন আব্বাস (রাঃ) বলেছেন, আগুন স্পর্শ করার কারণে আমাকে কি ঐ খাদ্যের জন্যে ওজু করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) বৈধ পেয়েছি।তা শুনে আবু হুরায়রা (রাঃ) কতগুলো পাথর টুকরা জমা করলেন এবং বললেন, আমি এ কঙ্কর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ওজু করবে ঐ সকল জিনিস খেলে যা আগুন স্পর্শ করেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন