১/১২১. অধ্যায়ঃ
চুমু দেয়ার পরে উযূ না করা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ১৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ: أَخْبَرَنِي أَبُو رَوْقٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ، ثُمَّ يُصَلِّي وَلَا يَتَوَضَّأُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: لَيْسَ فِي هَذَا البَابِ حَدِيثٌ أَحْسَنَ مَنْ هَذَا الْحَدِيثِ وَإنْ كَانَ مُرْسَلًا وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا. قَالَ يَحْيَى الْقَطَّانُ: «حَدِيثُ حَبِيبٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهِ عَنْهَا هَذَا، وَحَدِيثُ حَبِيبٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِي اللَّهُ عَنْهَا» تُصَلِّي وَإنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ «لَا شَىْءَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর কোন স্ত্রীকে চুম্বন করতেন পরে সালাত আদায় করতেন কিন্তু তিনি ওজু করতেন না।আবূ আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, এ অধ্যায়ে এর চেয়ে উত্তম আর কোন হাদীস নেই যদিও হাদীসটি মুরসাল। এ হাদীসটি আ’মাশ- হাবীব ইবন আবু সাবিত হতে এবং তিনি উরওয়া হতে এবং তিনি আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেছেন।ইয়াহিয়া আল কাত্তান বলেন, এ হাদীসটি যা হাবীব উরওয়া হতে এবং উরওয়া আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। অন্য একটি হাদীস যা হাবীব উরওয়া হতে এবং উরওয়া আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেছেন এবং যার মধ্যে উল্লেখ রয়েছে যে, "মুস্তাহাযা মহিলা সালাত আদায় করবে যদিও রক্তের ফোঁটা বিছানায় টপকায়" - এ হাদীস দু’টি দুর্বল।
[১] সম্ভবত এজন্য যে, হাবীব ও উরওয়া-এর মধ্যে ইনকিতা' রয়েছে। ইমাম তিরমিযী (রহঃ) ইমাম বুখারী (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে ইমাম আবূ দাউদ (রহঃ) হাবীব-এর বর্ণনা উরওয়া থেকে, তিনি আয়েশা (রাঃ) থেকে এ সনদ দু'টি বিশুদ্ধ বলে মত ব্যক্ত করেছেন এবং সনদের সমালোচনার উত্তর দিয়েছেন। ইমাম শাওকানী (রহঃ) বলেছেন, এ হাদীসের সনদ প্রমাণিত। –অনুবাদক
