২০/২৫. অধ্যায়ঃ

তাহাজ্জুদের সলাতে ক্বিয়াম, রুকূ', রুকূ'র পরে দাঁড়ানো সাজদাহ্ এবং উভয় সাজদার মধ্যে বসায় সমতা রক্ষা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৬৫

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ ثِقَةٌ قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيِّ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ فَرَكَعَ فَقَالَ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ» مِثْلَ مَا كَانَ قَائِمًا، ثُمَّ جَلَسَ يَقُولُ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي» مِثْلَ مَا كَانَ قَائِمًا، ثُمَّ سَجَدَ فَقَالَ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى» مِثْلَ مَا كَانَ قَائِمًا، فَمَا صَلَّى إِلَّا أَرْبَعَ رَكَعَاتٍ، حَتَّى جَاءَ بِلَالٌ إِلَى الْغَدَاةِ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا الْحَدِيثُ عِنْدِي مُرْسَلٌ، وَطَلْحَةُ بْنُ يَزِيدَ لَا أَعْلَمُهُ سَمِعَ مِنْ حُذَيْفَةَ شَيْئًا، وَغَيْرُ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ فِي هَذَا الْحَدِيثِ، عَنْ طَلْحَةَ، عَنْ رَجُلٍ، عَنْ حُذَيْفَةَ»

হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক রমজানে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ (ﷺ) রুকু করলেন এবং রুকুতে বললেন “সুবহানা রব্বিয়াল আযীম”; তাঁর রুকু প্রায় তাঁর দাঁড়িয়ে থাকার সমান ছিল। অতঃপর উভয় সিজদার মধ্যে বসে বললেন, "রব্বিগফিরলী, রব্বিগফিরলী"—তাঁর বসে থাকা তাঁর কিয়ামের সমপরিমাণ ছিল। অতঃপর সিজদা করলেন এবং বললেন, "সুবহানা রব্বিয়াল আ'লা"—তাঁর সিজদাও তাঁর কিয়ামের সমপরিমাণ ছিল। মাত্র চার রাকাত সালাত আদায় করলে বিলাল (রাঃ) এসে ফজর সালাতের খবর দিলেন।আবু আবদুর রহমান (নাসায়ী) বলেন, আমার কাছে এ হাদিসটি মুরসাল। আমার জানা মতে ত্বালহা ইবনু ইয়াজিদ হুযাইফা (রাঃ) হতে হাদিস শুনেননি। আলা ইবনুল মুসাইয়্যাব ব্যতীত অন্যরা এ হাদিস বর্ণনায় বলেছেন, ত্বালহা সূত্রে এক ব্যক্তির বরাতে হুযাইফা (রাঃ) হতে বর্ণিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন