২০/২৪. অধ্যায়ঃ
উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত করার চাইতে নিম্নস্বরে কুরআন তিলাওয়াত করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ১৬৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৬৩
أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سُمَيْعٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدٌ يَعْنِي ابْنَ وَاقِدٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ حَدَّثَهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الَّذِي يَجْهَرُ بِالْقُرْآنِ كَالَّذِي يَجْهَرُ بِالصَّدَقَةِ، وَالَّذِي يُسِرُّ بِالْقُرْآنِ كَالَّذِي يُسِرُّ بِالصَّدَقَةِ»
উকবা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি (স্থান-কালভেদে) উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করে, সে ঐ ব্যক্তির মতো, যে প্রকাশ্যে দান খায়রাত করে। আর যে ব্যক্তি নিম্নস্বরে কুরআন পাঠ করে সে ঐ ব্যক্তির ন্যায়, যে গোপনে দান খায়রাত করে।
