২০/১৫. অধ্যায়ঃ
আল্লাহর নাবী মূসা (আঃ)-এর সলাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ১৬৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৩৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَنَسٍ، عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْلَةَ أُسْرِيَ بِي مَرَرْتُ عَلَى مُوسَى وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ»
কুতায়বা (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: মি‘রাজের রাতে আমি মূসা (আঃ)-এর নিকট দিয়ে অতিক্রম করছিলাম। তখন তিনি নিজ কবরে সালাত আদায় করছিলেন।
