২০/১৩. অধ্যায়ঃ

আল্লাহর রসূল (সাঃ)-এর রাতের সলাতের উল্লেখ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬২৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ صَلَاتِهِ، فَقَالَتْ: مَا لَكُمْ وَصَلَاتَهُ؟ «كَانَ يُصَلِّي ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى حَتَّى يُصْبِحَ»، ثُمَّ نَعَتَتْ لَهُ قِرَاءَتَهُ، فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا

ইয়া‘লা ইব্‌ন মামলাক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা (রাঃ)-কে রাসুলুল্লাহ (ﷺ)-এর কুরআন তিলাওয়াত এবং তাঁর সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা তাঁর সালাত সম্পর্কে জেনে কি করবে?তিনি সালাত আদায় করতেন এবং যে পরিমাণ সময় সালাত আদায় করছিলেন সে পরিমাণ সময় ঘুমিয়ে থাকতেন। আবার যে পরিমাণ সময় ঘুমাতেন সে পরিমাণ সময় সালাত আদায় করতেন। অতঃপর যে পরিমাণ সময় সালাত আদায় করছিলেন সে পরিমাণ ঘুমিয়ে থাকতেন সকাল পর্যন্ত। অতঃপর তিনি ইয়ালা (রাঃ)-এর কাছে কিরআত সম্পর্কে বললেন, তিনি থেমে থেমে স্পষ্টভাবে কুরআন পাঠ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন