২০/৯. অধ্যায়ঃ
(নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর) যে যিক্রের মাধ্যমে ক্বিয়ামুল লায়ল শুরু করা হবে
সুনানে নাসাঈ : ১৬২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي مَخْرَمَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ أُمِّ الْمُؤْمِنِينَ وَهِيَ خَالَتُهُ، فَاضْطَجَعَ فِي عَرْضِ الْوِسَادَةِ، «وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ قَلِيلًا أَوْ بَعْدَهُ قَلِيلًا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِيمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي»، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، «فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন, যে তিনি একবার উম্মুল মুমিনীন মায়মূনা (রাঃ)-এর নিকট রাত যাপন করেন। তিনি সম্পর্কে তাঁর খালা ছিলেন। তিনি শুইলেন বালিশের প্রস্থে আর রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর পরিবার শুইলেন বালিশের দৈর্ঘ্যে। রাসূলুল্লাহ (ﷺ) ঘুমিয়ে পড়লেন। যখন রাত অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে বা পরে রাসূলুল্লাহ (ﷺ) জাগ্রত হলেন এবং হাত দ্বারা মুখমণ্ডল থেকে ঘুমের রেশ দূর করতে লাগলেন। তারপর সূরা আলে ইমরান-এর শেষ দশটি আয়াত তিলাওয়াত করলেন। তারপর একটি লটকানো মশকের কাছে গেলেন এবং তার (পানি) দ্বারা উত্তমরূপে ওজু করলেন এবং দাঁড়িয়ে (তাহাজ্জুদের) সালাত আদায় করতে থাকলেন।আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমিও দাঁড়িয়ে তাঁর মতো করলাম এবং গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে মলতে লাগলেন। অতঃপর তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। আবার দুই রাকাত, আবার দুই রাকাত, তারপরও দুই রাকাত, আবারও দুই রাকাত, আবার দুই রাকাত সালাত আদায় করে বিতরের সালাত আদায় করলেন। অতঃপর শুয়ে পড়লেন। পরে মুয়াজ্জিন তাঁর কাছে আসলে সংক্ষিপ্তভাবে দুই রাকাত ফজরের সুন্নাত আদায় করলেন।
