২০/৪. অধ্যায়ঃ
রমাযান মাসে ক্বিয়ামুল লায়ল আদায় করা
সুনানে নাসাঈ : ১৬০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬০৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا فِي السَّادِسَةِ، فَقَامَ بِنَا فِي الْخَامِسَةِ حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ، قَالَ: «إِنَّهُ مَنْ قَامَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ، كَتَبَ اللَّهُ لَهُ قِيَامَ لَيْلَةٍ»، ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا وَلَمْ يَقُمْ حَتَّى بَقِيَ ثَلَاثٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا فِي الثَّالِثَةِ، وَجَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ حَتَّى تَخَوَّفْنَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সিয়াম পালন করেছিলাম। রমজান মাসে তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন না। যখন মাসের মাত্র সাত রাত বাকী রয়ে গেল, তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। এমনকি রাতের এক-তৃতীয়াংশ চলে গেল। ষষ্ঠ রাতে আর সালাত আদায় করলেন না। যখন পাঁচ রাত বাকী ছিল তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন অর্ধেক রাত অতিবাহিত হওয়া পর্যন্ত। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আপনি আমাদের নিয়ে অত্র রাতের অবশিষ্ট অংশেও নফল সালাত আদায় করতেন! তিনি বললেন, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করে ঘরে ফিরে যায় আল্লাহ তা'আলা তার জন্যে পূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব লিখে রাখেন।অতঃপর তিনি আর আমাদের নিয়ে সালাত আদায় করলেন না এবং নিজেও আদায় করলেন না। যখন মাসের তিন রাত বাকি রয়ে গেল, তিনি আমাদের নিয়ে ঐ রাতে সালাত আদায় করলেন (এবং ঐ সালাতে) তাঁর সন্তান-সন্ততি এবং পরিবারবর্গও জড়ো করলেন। আমরা আশঙ্কা করতে লাগলাম যে, "ফালাহ" না হারিয়ে ফেলি। আমি বললাম, “ফালাহ” এর অর্থ কী? তিনি বললেন, সাহরি খাওয়ার সময়।
