১৯/২৭. অধ্যায়ঃ
ইমামের খুত্ববাহ্ থেকে অবসর হওয়ার পূর্বে মিম্বার থেকে নেমে যাওয়া
সুনানে নাসাঈ : ১৫৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮৫
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ إِذْ أَقْبَلَ الْحَسَنُ، وَالْحُسَيْنُ عَلَيْهِمَا السَّلَامُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ، فَنَزَلَ وَحَمَلَهُمَا، فَقَالَ: " صَدَقَ اللَّهُ: {إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ} [التغابن: 15] رَأَيْتُ هَذَيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فِي قَمِيصَيْهِمَا فَلَمْ أَصْبِرْ حَتَّى نَزَلْتُ فَحَمَلْتُهُمَا "
বুরাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এ সময় হাসান ও হুসাইন (রাঃ) আসলেন। তাঁদের পরিধানে দুটি লাল জামা ছিল, তাঁরা চলছিল এবং পড়ে যাচ্ছিল।অতঃপর তিনি (ﷺ) নেমে আসলেন এবং উভয়কে উঠিয়ে নিলেন আর বললেন, আল্লাহ তা’আলা সত্যই বলেছেন, "অবশ্যই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি পরীক্ষা স্বরূপ”- (সূরা আত্-তাগাবুন ৬৪: ১৫)। আমি এদের দেখলাম যে, এরা চলছে এবং হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে জামায় আটকিয়ে আটকিয়ে। তখন আমি ধৈর্যধারণ করতে পারলাম না। অবশেষে নিচে নেমে আসলাম এবং তাঁদের উঠিয়ে নিলাম।
