১৯/২৫. অধ্যায়ঃ
দু' খুত্ববার মাঝখানে বসা এবং তাতে নীরব থাকা
সুনানে নাসাঈ : ১৫৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً لَا يَتَكَلَّمُ فِيهَا، ثُمَّ قَامَ فَخَطَبَ خُطْبَةً أُخْرَى»، فَمَنْ خَبَّرَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ قَاعِدًا فَلَا تُصَدِّقْهُ
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম যে, তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। অতঃপর ক্ষণিকের জন্য নীরব হয়ে বসলেন। পুনরায় দাঁড়ালেন এবং দ্বিতীয় খুতবা দিলেন। অতএব, যে ব্যক্তি তোমাকে বলে যে, নবী (ﷺ) বসে খুতবা দিয়েছেন তুমি তাকে সত্যবাদী মনে করবে না।
