১৯/৫. অধ্যায়ঃ
উভয় ঈদের সাজ-সজ্জা
সুনানে নাসাঈ : ১৫৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৬০
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: وَجَدَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ بِالسُّوقِ، فَأَخَذَهَا فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ، فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوَفْدِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ ـ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ»، ثُمَّ أَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْهَا، وَتُصِبْ بِهَا حَاجَتَكَ»
সালিমের পিতা (আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) একবার বাজারে একজোড়া মোটা রেশমী পোশাক পেলেন। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে নিয়ে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এটা কিনে নিন, যাতে ঈদে এবং কোন প্রতিনিধি দল আসলে আপনি তা পরতে পারেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে পরকালে রেশমের কোন অংশ নেই অথবা (তিনি বলেছেন) রেশমী পোশাক তারাই পরবে, যাদের ভাগ্যে আখিরাতে রেশমের কোন অংশ নেই।উমর (রাঃ) আল্লাহ যতদিন ইচ্ছা ছিল অপেক্ষা করলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) একদিন উমর (রাঃ)-এর কাছে একটি রেশমী জুব্বা পাঠালেন। তিনি তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি বলেছিলেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে আখিরাতের রেশমের কোন অংশ নেই। আবার এ রেশমী পোশাক আমার কাছে পাঠালেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা স্বীয় প্রয়োজন পূরণ কর।
