১৮/১. অধ্যায়ঃ

হাদিস ১৫৫০

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৫০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ، قَالَ: " كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُسْفَانَ، فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الظُّهْرِ، وَعَلَى الْمُشْرِكِينَ يَوْمَئِذٍ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَقَالَ الْمُشْرِكُونَ: لَقَدْ أَصَبْنَا مِنْهُمْ غِرَّةً، وَلَقَدْ أَصَبْنَا مِنْهُمْ غَفْلَةً، فَنَزَلَتْ ـ يَعْنِي ـ صَلَاةَ الْخَوْفِ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَفَرَّقَنَا فِرْقَتَيْنِ، فِرْقَةً تُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِرْقَةً يَحْرُسُونَهُ، فَكَبَّرَ بِالَّذِينَ يَلُونَهُ وَالَّذِينَ يَحْرُسُونَهُمْ، ثُمَّ رَكَعَ فَرَكَعَ هَؤُلَاءِ وَأُولَئِكَ جَمِيعًا، ثُمَّ سَجَدَ الَّذِينَ يَلُونَهُ وَتَأَخَّرَ هَؤُلَاءِ وَالَّذِينَ يَلُونَهُ وَتَقَدَّمَ الْآخَرُونَ فَسَجَدُوا، ثُمَّ قَامَ فَرَكَعَ بِهِمْ جَمِيعًا الثَّانِيَةَ بِالَّذِينَ يَلُونَهُ وَبِالَّذِينَ يَحْرُسُونَهُ، ثُمَّ سَجَدَ بِالَّذِينَ يَلُونَهُ، ثُمَّ تَأَخَّرُوا فَقَامُوا فِي مَصَافِّ أَصْحَابِهِمْ وَتَقَدَّمَ الْآخَرُونَ فَسَجَدُوا، ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ، فَكَانَتْ لِكُلِّهِمْ رَكْعَتَانِ رَكْعَتَانِ مَعَ إِمَامِهِمْ وَصَلَّى مَرَّةً بِأَرْضِ بَنِي سُلَيْمٍ "

আবু আয়্যাশ যুরাকী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা (একবার) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে 'উসফান' নামক স্থানে ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন, আর সেদিন মুশরিকদের নেতৃত্বে ছিল খালিদ ইবন ওয়ালিদ। তখন মুশরিকরা বলল, আমরা তাদের সম্পর্কে অন্যমনস্কতা পেয়ে গেছি, আমরা তাদের ব্যাপারে উদাসীনতা পেয়ে গেছি।তখনই যুহর এবং আসরের সালাতের মধ্যবর্তী সময়ে ভয়কালীন সালাতের বিধান অবতীর্ণ হলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে আসরের সালাত আদায়কালে আমাদের দু’দলে ভাগ করে দিলেন, একদল নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করেছিল এবং অন্য দল তাঁদের পাহারা দিচ্ছিল। তিনি যারা তাঁর কাছে ছিল এবং যারা তাঁদের পাহারা দিচ্ছিল উভয় দলকে নিয়ে তাকবির বললেন, অতঃপর রুকু করলেন। আর সকলে তাঁর সাথে রুকু করল। অতঃপর যারা তাঁর কাছে ছিল তারা সিজদা করল। অতঃপর যারা তাঁর কাছে ছিল পিছু হটে গেল। অন্যরা আগে বেড়ে গেল এবং তারা সিজদা করল, অতঃপর তিনি দাঁড়িয়ে গেলেন ও যারা তাঁর কাছে ছিল এবং যারা তাঁদের পাহারা দিচ্ছিল তাদের সবাইকে নিয়ে দ্বিতীয় রুকু করলেন। অতঃপর তিনি সিজদা করলেন তাদের নিয়ে যারা তাঁর কাছে ছিল। অতঃপর তারা পিছু হটে গেল এবং সাথীদের কাতারের স্থানে দাঁড়িয়ে গেল, আর অন্যরা আগে বেড়ে গেল ও সিজদা করল। অতঃপর তিনি তাঁদের নিয়ে সালাম ফিরালেন। অতএব তাঁদের প্রত্যেকের জন্যে সালাত হলো দু’ দু’ রাকাত ইমামের সাথে। আর তিনি একবার বনি সুলাইম-এর ভূমিতেও সালাত আদায় করছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন