১৮/১. অধ্যায়ঃ

হাদিস ১৫৪৯

উসফানে আসরের সালাতুল খাওফ: দুই কাতারের পদ্ধতি

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৪৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ ـ قَالَ شُعْبَةُ: كَتَبَ بِهِ إِلَيَّ وَقَرَأْتُهُ عَلَيْهِ وَسَمِعْتُهُ مِنْهُ يُحَدِّثُ وَلَكِنِّي حَفِظْتُهُ، قَالَ ابْنُ بَشَّارٍ: فِي حَدِيثِهِ حِفْظِي مِنَ الْكِتَابِ ـ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مُصَافَّ الْعَدُوِّ بِعُسْفَانَ، وَعَلَى الْمُشْرِكِينَ خَالِدُ بْنُ الْوَلِيدِ، فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، قَالَ الْمُشْرِكُونَ: إِنَّ لَهُمْ صَلَاةً بَعْدَ هَذِهِ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنْ أَمْوَالِهِمْ وَأَبْنَائِهِمْ، «فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، فَصَفَّهُمْ صَفَّيْنِ خَلْفَهُ، فَرَكَعَ بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا، فَلَمَّا رَفَعُوا رُءُوسَهُمْ سَجَدَ بِالصَّفِّ الَّذِي يَلِيهِ وَقَامَ الْآخَرُونَ، فَلَمَّا رَفَعُوا رُءُوسَهُمْ مِنَ السُّجُودِ سَجَدَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِرُكُوعِهِمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ، وَتَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ، فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فِي مَقَامِ صَاحِبِهِ، ثُمَّ رَكَعَ بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا، فَلَمَّا رَفَعُوا رُءُوسَهُمْ مِنَ الرُّكُوعِ سَجَدَ الصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الْآخَرُونَ، فَلَمَّا فَرَغُوا مِنْ سُجُودِهِمْ سَجَدَ الْآخَرُونَ، ثُمَّ سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ»

ইব্‌ন বাশ্‌শার (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু বাশার (রহঃ) তাঁর হাদীসে বলেন, আমার কিতাব হতে মুখস্থ রয়েছে যে, নবী (ﷺ) শত্রুর মুখোমুখি 'উসফান' নামক স্থানে কাতারবন্দী অবস্থায় ছিলেন। আর মুশরিকদের নেতৃত্বে ছিল খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)। তখন নবী (ﷺ) তাঁদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন। মুশরিকরা বলল, নিশ্চয়ই তাদের জন্য এ সালাতের পরে এমন একটি সালাত (আসরের) রয়েছে, যা তাদের কাছে তাদের সহায়-সম্পদ এবং তাদের সন্তান-সন্ততি থেকেও অধিক প্রিয়।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। তিনি তাঁর পিছনে তাঁদের দুইটি কাতার করলেন এবং তাঁদের সবাইকে নিয়ে রুকু করলেন, যখন তাঁরা তাঁদের মাথা উঠালেন, তখন রসূলুল্লাহ (ﷺ) ঐ কাতার নিয়ে সিজদা করলেন যা তাঁর কাছে ছিল এবং অন্যরা দাঁড়িয়ে রইল। আর যখন তারা তাদের সিজদা থেকে অবসর হয়ে মাথা উঠালো তখন পিছনের সারির লোকেরা যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রুকু করেছিল তারা সিজদা করল। অতঃপর মাঝের সারির লোকেরা পিছনে সরে গেল এবং পিছনের সারির লোকেরা সামনে এগিয়ে এলো। এভাবে প্রত্যেক সারির লোকেরা তাঁদের সঙ্গীর স্থানে দাঁড়ালো।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের সবাইকে নিয়ে রুকু করলেন। যখন তারা রুকু হতে মাথা উঠালেন তখন রসূলের নিকটের সারির লোকেরা সিজদা করলো। যখন তারা সিজদা থেকে অবসর হলো তখন পিছনের সারির লোকেরা সিজদা করল। অতঃপর নবী (ﷺ) সালাম ফিরালেন।

সুনানে নাসাঈ হাদিস ১৫৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসফান নামক স্থানের ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم শত্রুর মুখোমুখি কাতারবন্দী ছিলেন। যুহরের সালাতের পর মুশরিকরা বুঝল, মুসলিমদের কাছে আসরের সালাত খুব প্রিয়। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আসরের সালাত আদায় করালেন। তিনি সাহাবীদের দুই কাতারে দাঁড় করালেন। সবাই একসাথে রুকু করল। মাথা তোলার পর তাঁর কাছের কাতার সিজদা করল, আর অন্য কাতার দাঁড়িয়ে রইল। পরে পিছনের সারি সিজদা করল। তারপর সামনের সারি পেছনে গেল, পিছনের সারি সামনে এল। দ্বিতীয় রাকাতেও একইভাবে রুকু ও পালাক্রমে সিজদা হলো। শেষে নবী صلى الله عليه وسلم সালাম ফিরালেন। এখানে সালাতের প্রতি ভালোবাসা ও সতর্কতার শিক্ষা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আসরের সালাতের গুরুত্ব শত্রুরাও লক্ষ্য করেছিল।
  • দুই কাতারে দাঁড়িয়ে সালাতুল খাওফ আদায় করা হয়েছে।
  • রুকু একসাথে, সিজদা পালাক্রমে হয়েছে।
  • কাতার বদলের মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন