১৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩৯ - নাজদে সালাতুল খাওফ
নাজদের অভিযানে ভয়কালীন সালাতের বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ১৫৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৩৯
أَخْبَرَنِي كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ بَقِيَّةَ، عَنْ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: «غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ وَصَافَفْنَاهُمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، فَقَامَتْ طَائِفَةٌ مِنَّا مَعَهُ، وَأَقْبَلَ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا فَكَانُوا مَكَانَ أُولَئِكَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَجَاءَتِ الطَّائِفَةُ الَّتِي لَمْ تُصَلِّ فَرَكَعَ بِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَامَ كُلُّ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجْدَتَيْنِ
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নাজদের দিকে রাসূলুলাহ (সাঃ)-এর সাথে এক জিহাদে গিয়েছিলাম। যখন আমরা শত্রুর মুখোমুখি হলাম এবং তাদের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম তখন রাসূলুল্লাহ (সাঃ) আমাদের নিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। তার সঙ্গে আমাদের একদলও দাঁড়িয়ে গেল এবং অন্য দল শত্রুর সম্মুখে চলে গেল। তখন রাসূলুল্লাহ (সাঃ) এবং তাঁর সঙ্গে যারা ছিল তাঁরা একটি রুকূ' এবং দু'টি সিজদাহ্ করল।অতঃপর এরা চলে গেল তাদের স্থানে যারা সালাত আদায় করেনি। আর ঐ গ্রুপ আসলো যারা সালাত আদায় করেন। তখন তিনি তাঁদের নিয়ে একটি রুকূ' এবং দু'টি সিজদাহ্ করলেন। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) সালাম ফিরালেন। তখন প্রত্যেক মুসলিম দাঁড়িয়ে গেল এবং নিজেদের রুকূ' ও দু'টি সিজদাহ্ আদায় করে নিল।
অনুবাদের উৎস
- সংকলক:
- আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্-নাসাঈ (রহ.)
- প্রকাশক:
- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
বিষয়সমূহ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) নাজদের দিকে এক জিহাদের ঘটনা বর্ণনা করেছেন। শত্রুর মুখোমুখি হলে মুসলিমরা কাতারবন্দী হয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে দাঁড়ান। এক দল তাঁর সাথে দাঁড়ায়, আরেক দল শত্রুর সামনে থাকে। নবী (صلى الله عليه وسلم) ও তাঁর সাথে থাকা দল একটি রুকু এবং দুটি সিজদা করে। এরপর তারা সরে গিয়ে তাদের স্থানে দাঁড়ায় যারা সালাত আদায় করেনি। দ্বিতীয় দল এসে নবী (صلى الله عليه وسلم)-এর সাথে একটি রুকু ও দুটি সিজদা করে। তিনি সালাম ফিরানোর পর প্রত্যেক মুসলিম নিজের জন্য একটি রুকু ও দুটি সিজদা আদায় করে নেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শত্রুর মুখোমুখি অবস্থায়ও সালাত আদায় করা হয়েছে।
- এক দল সালাতে থাকলে অন্য দল পাহারায় ছিল।
- নবী صلى الله عليه وسلم সালাম ফেরানোর পর প্রত্যেকে নিজের বাকি অংশ পূর্ণ করেছে।
