১৮/১. অধ্যায়ঃ

হাদিস ১৫৩৮

সালাতুল খাওফে সালামের পর রাকাত পূর্ণ করার বর্ণনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৩৮

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَةً، وَالطَّائِفَةُ الْأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ، ثُمَّ انْطَلَقُوا فَقَامُوا فِي مَقَامِ أُولَئِكَ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً أُخْرَى، ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ، فَقَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ، وَقَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ»

ইসমাঈল ইব্‌ন মাসঊদ (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) দুই দলের একটির সাথে এক রাকাত সালাত আদায় করলেন। আরেক দল শত্রুর মুখোমুখি ছিল। এরপর তারা চলে গেল এবং তাদের স্থানে দাঁড়িয়ে গেল এবং তারা এসে গেল, তখন তিনি তাদের নিয়ে দ্বিতীয় এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালে তারা দাঁড়িয়ে গেল এবং নিজেদের রাকাত পূর্ণ করে নিল। তারা (যারা শত্রুর মুখোমুখি ছিল) এসে নিজেদের রাকাত পূর্ণ করে নিল।

সুনানে নাসাঈ হাদিস ১৫৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতুল খাওফের আরেকটি রূপ এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই দলের একটির সাথে এক রাকাত সালাত আদায় করেন, আর অন্য দল শত্রুর মুখোমুখি থাকে। এরপর প্রথম দল চলে গিয়ে শত্রুর সামনে দাঁড়ায় এবং দ্বিতীয় দল আসে। নবী (صلى الله عليه وسلم) তাদের নিয়ে দ্বিতীয় এক রাকাত আদায় করেন। এরপর তিনি সালাম ফিরান। তারপর উভয় দল দাঁড়িয়ে নিজেদের রাকাত পূর্ণ করে নেয়। এই বর্ণনায় ভয়ের অবস্থায় সালাতের একটি সুসংগঠিত পদ্ধতি দেখা যায়। এক দল ইবাদতে থাকে, অন্য দল পাহারায় থাকে, পরে সবাই নিজেদের সালাত পূর্ণ করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুই দল পালাক্রমে ইমামের সাথে এক রাকাত করে পড়েছে।
  • ইমামের সালামের পর উভয় দল নিজেদের রাকাত পূর্ণ করেছে।
  • সালাত ও নিরাপত্তা—দুই দায়িত্বই একসাথে রাখা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন