১৮/১. অধ্যায়ঃ

হাদিস ১৫৩৫

সালাতুল খাওফ: পালাক্রমে সিজদা ও একসাথে সালাম

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৩৫

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «مَا كَانَتْ صَلَاةُ الْخَوْفِ إِلَّا سَجْدَتَيْنِ كَصَلَاةِ أَحْرَاسِكُمْ هَؤُلَاءِ الْيَوْمَ خَلْفَ أَئِمَّتِكُمْ هَؤُلَاءِ، إِلَّا أَنَّهَا كَانَتْ عُقَبًا، قَامَتْ طَائِفَةٌ مِنْهُمْ وَهُمْ جَمِيعًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَجَدَتْ مَعَهُ طَائِفَةٌ مِنْهُمْ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامُوا مَعَهُ جَمِيعًا، ثُمَّ رَكَعَ وَرَكَعُوا مَعَهُ جَمِيعًا، ثُمَّ سَجَدَ فَسَجَدَ مَعَهُ الَّذِينَ كَانُوا قِيَامًا أَوَّلَ مَرَّةٍ، فَلَمَّا جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِينَ سَجَدُوا مَعَهُ فِي آخِرِ صَلَاتِهِمْ سَجَدَ الَّذِينَ كَانُوا قِيَامًا لِأَنْفُسِهِمْ، ثُمَّ جَلَسُوا فَجَمَعَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّسْلِيمِ»---[حكم الألباني] حسن صحيح

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

ভয়কালীন সালাত দুটি সিজদা ভিন্ন কিছুই ছিল না। তোমাদের এ ইমামদের পিছনে তোমাদের এ পাহারাদারদের আজকের সালাতের মতো। হ্যাঁ; তা এক দলের পর আর এক দল পালাক্রমে আদায় করত। তাদের এক দল শত্রুর মুখোমুখি দাঁড়াত এবং তারা সকলে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকত। তাদের একদল রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সিজদা করত।তারপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালে তারাও সকলে তাঁর সাথে দাঁড়াত। অতঃপর তিনি রুকু করলে তারাও সকলে তাঁর সাথে রুকু করত। তারপর তিনি সিজদা করলে যারা প্রথমে তাঁর সাথে দাঁড়িয়ে ছিল, তারা তাঁর সঙ্গে সিজদা করত। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) বসতেন এবং যারা তাঁর সাথে তাদের সালাতের শেষে সিজদা করেছিল, তারা সিজদা করত যারা (সালাতের শেষে) তাঁদের জন্যে দাঁড়িয়ে ছিল, অতঃপর তারা বসে যেত, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের সকলকে নিয়ে একত্রে সালাম ফেরাতেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ভয়কালীন সালাতের বিস্তারিত একটি রূপ এসেছে। ইবন আব্বাস (রাঃ) বলেন, ভয়কালীন সালাত ছিল দুই সিজদার মতো, তবে তা পালাক্রমে আদায় করা হতো। এক দল শত্রুর মুখোমুখি দাঁড়াত, আর সবাই রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে থাকত। এক দল তাঁর সাথে সিজদা করত, এরপর তিনি দাঁড়ালে সবাই দাঁড়াত। তিনি রুকু করলে সবাই রুকু করত। পরে অন্য দল সিজদা করত। শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সবাইকে নিয়ে একত্রে সালাম ফিরাতেন। এই বর্ণনায় সালাত, পাহারা, দলবদল এবং ইমামের সাথে শেষ সালামের সুন্দর সমন্বয় দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভয়কালীন সালাতে পালাক্রমে দায়িত্ব ভাগ করা হয়েছে।
  • সালাতের ভেতরেও শত্রুর দিকে সতর্কতা বজায় রাখা হয়েছে।
  • শেষে সবাইকে নিয়ে একত্রে সালাম ফেরানোর কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন