১৮/১. অধ্যায়ঃ

হাদিস ১৫২৯

ভয়কালীন সালাত: দুই দলের পালাক্রমে নামাজের বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫২৯

خْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِي بِطَبَرِسْتَانَ، وَمَعَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا، فَوَصَفَ، فَقَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ بِطَائِفَةٍ رَكْعَةً، صَفٍّ خَلْفَهُ، وَطَائِفَةٍ أُخْرَى بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ، فَصَلَّى بِالطَّائِفَةِ الَّتِي تَلِيهِ رَكْعَةً، ثُمَّ نَكَصَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ أُولَئِكَ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً»

ছা‘লাবা ইব্‌ন যাহ্‌দাম (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা 'তাবারিস্তানে' সাঈদ ইবন আসি (রাঃ)-এর সাথেই ছিলাম। আর আমাদের সাথে হুযাইফা ইবন ইয়ামান (রাঃ)-ও ছিলেন। তিনি [সাঈদ (রাঃ)] বললেন, তোমাদের মধ্যে কে রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছে? তখন হুযাইফা (রাঃ) বললেন, আমি। আর তিনি সেই সালাতের বর্ণনা দিতে গিয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এক গ্রুপের সাথে ভয়কালীন এক রাকাত সালাত আদায় করলেন। ঐ গ্রুপ রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে ছিল। আর দ্বিতীয় গ্রুপ তাঁর এবং শত্রুর মাঝখানে দাঁড়িয়ে ছিল। আর যে গ্রুপ তাঁর পিছনে ছিল তাদের সাথে এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তারা তাদের (যারা রাসূলুল্লাহ (ﷺ) ও শত্রুর মাঝে দাঁড়িয়েছিল) কাতারবন্দী হওয়ার স্থানে ফিরে গেল এবং তারা (যারা সালাত আদায় করেনি) এলো। তখন তিনি তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৫২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে আদায় করা ভয়কালীন সালাতের পদ্ধতি বর্ণনা করেছেন। এক দল নবী (صلى الله عليه وسلم)-এর পেছনে কাতারবন্দী হয়ে দাঁড়ায়, আরেক দল তাঁর ও শত্রুর মাঝখানে দাঁড়িয়ে পাহারায় থাকে। নবী (صلى الله عليه وسلم) প্রথম দলের সাথে এক রাকাত সালাত আদায় করেন। এরপর তারা শত্রুর মুখোমুখি স্থানে ফিরে যায় এবং অন্য দল আসে। তারপর তিনি তাদের নিয়েও এক রাকাত সালাত আদায় করেন। এই বর্ণনায় মূল বিষয় হলো, ভয়ের অবস্থাতেও সালাত ছেড়ে দেওয়া হয়নি; বরং নিরাপত্তা বজায় রেখে দল ভাগ করে সালাত আদায় করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভয়ের সময়ও সালাতের গুরুত্ব বজায় থাকে।
  • নিরাপত্তার জন্য মুসলিমরা দল ভাগ করে সালাত আদায় করেছে।
  • ইমামের পেছনে সালাত ও শত্রুর দিকে পাহারা—দুটো কাজ একসাথে করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন