১৭/১১. অধ্যায়ঃ
দু'আর পরে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ১৫১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫১৯
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، وَيُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّهُ سَمِعَ عَمَّهُ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَسْتَسْقِي، فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، يَدْعُو اللَّهَ وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ» قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ فِي الْحَدِيثِ: وَقَرَأَ فِيهِمَا
আব্বাদ ইব্ন তামীম (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর চাচাকে (যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন) বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন ইস্তিসকার জন্য বের হলেন। তিনি মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন।আর তিনি কেবলামুখী হয়ে চাদর উল্টে দিলেন। তারপর দুই রাকাত সালাত আদায় করলেন। ইবন আবূ যি'ব (রহঃ) হাদীস সম্পর্কে বলেন, আর ঐ দুই রাকাতে কিরাত পাঠ করেছিলেন।
